ফুলবাড়ীয়ার মির্জাবাড়ী শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- ০১:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর মির্জাবাড়ী এলাকায় স্থানীয় অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে বিষ্ণুরামপুর মির্জাবাড়ী বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে মির্জাবাড়ী চাকুরীজীবী ফোরামের আয়োজনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মির্জা বাড়ী বায়তুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মির্জা মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা বাড়ীর কৃতি সন্তান ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হোসেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত চাকুরীজীবী মির্জা মোহাম্মদ রইছ উদ্দিন, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক মির্জা মনজুরুল হক, হরিপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল জলিল ও বাবুগঞ্জ প্রাণিসম্পদ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা শাহাদাত হোসেন বুলবুল প্রমুখ।
উল্লেখ্য, এ কার্যক্রমে এলাকার অসচ্ছল ও নিম্ন আয়ের প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল, সেমাই,লুডুস, চিনি, তেল,সাবান পিয়াজ,সিরিজ পিঠা সহ বিভিন্ন খাদ্যসামগ্রী সংবলিত প্যাকেট বিতরণ করা হয়।




















