ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় এতিমখানায় চেক ও যাকাতের নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম
  • ০১:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সমাজসেবা কার্যলয়ের আওতাধীন ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত ১৭ এতিমখানায় ৩২লাখ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মোজাম্মেল হক।

একই সময় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ফান্ডের যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ২৮জন অস্বচ্ছল গরিব মানুষের মধ্যে প্রত্যেককে ৫ হাজার টাকা হারে ১ লাখ ৪০হাজার টাকা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় এতিমখানায় চেক ও যাকাতের নগদ অর্থ বিতরণ

০১:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬