হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু
- ০২:২০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 2

সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া মন্ডল পাড়া গ্রামে ১২ই মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:১৫ ঘটিকার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনা সুত্রে স্হানীয়রা জানান নিহত ফাতেমা বেগম (৭৫)সন্ধ্যার পরে একাই বাসায় ছিলেন তার ছোট ছেলে নুরইসলাম এবং স্ত্রী সহ শশুর বাড়ি মেহমান খেতে যান, বড় ছেলের বাড়ির একটু দুরে, বড় ছেলে মসজিদে এশার নামাজ পড়তে যান, এমন সময় নিহত ফাতেমা বেগম তার ছোট ছেলের ঘরের দরজা বন্ধ করতে গেলে দরজার উপরে বিদ্যুৎ সংযোগ তারে আটকা পড়েন, এবং
গোংরানো শব্দ করেন, স্হানীয়রা শব্দ শুনে দৌড়ে এসে তার শরীরের লেগে থাকা বিদ্যুৎতের তার বিছিন্ন করেন, পরবর্তীতে চিকিৎসার উদ্দেশ্য রানীশংকৈলে চিকিৎসকের কাছে নিতে গেলে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ৬নং ভাতুড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব সাহাজান সরকার মৃত্যুর সততা সততা নিশ্চিত করেন, এবং পরিবারটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বর্তমানে এলাকাটিতে শোকের মাতম বইছে।




















