ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলের কালিয়ায় নিজের ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 2

শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ট্রলির নিচে চাপা পড়ে ট্রলিচালক নিজেই নিহত হয়েছেন।
নিহত ট্রলিচালক কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে ইরান শেখ(৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় ট্রলি চালক ইরান শেখ বুধবার দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার জোকা গ্রাম থেকে ট্রলিটি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রলি চালক ইরান শেখ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলের কালিয়ায় নিজের ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালকের মৃত্যু

০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬