শ্রীবরদীতে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ পিকআপ ভ্যান আটক
- ০৫:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 2

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের অভিযানে মালিক বিহীন একটি পিকআপ ভ্যান থেকে ১০
কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
৯ ই মার্চ সোমবার ভোর সকালে কুড়িকাহনিয়া
বাজার এলাকার শেরপুর টু শ্রীবরদী গামী সড়ক থেকে মালিক বিহীন নীল রঙের
ঢাকা মেট্রো ন- ১৮ -৬০৩৫ মিনি পিকআপ ভ্যান গাড়ি থেকে
১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এস আই আব্দুল হাই সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত ১০ কেজি গাঁজার আনুমানিক মূল্য
প্রায় আড়াই লক্ষ টাকা।
এ ঘটনায় উপ পুলিশ পরিদর্শক (এস আই)
আব্দুল হাই বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাতদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ( ওসি)
মোহাম্মদ নুরুল আলম মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে সোমবার দুপুরে বলেন এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে অচিরেই মাদকের প্রকৃত মালিক কে সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।




















