জাহাঙ্গীর গ্রেফতার রাজধানীর কৃষক লীগের নেতা।
- ১২:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 1

ঢাকা জেলা প্রতিনিধি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর আদাবর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শিষ্য নেতাকে গ্রেফতার করা হয়।রোববার ৮ মার্চ রাতে আদাবর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তারের পর তাকে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মোঃ মিজান।
তিনি জানান রাতে আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়েছে।
তবে সুনির্দিষ্ট কোন মামলায় বা কোন অভিযোগে। তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।




















