ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলম স্মরণে দিনব্যাপী অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • ০৪:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 4

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র অকাল প্রয়াত আশরাফুল আলম স্মরণে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর ১২ টায় লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে ‘লোহাগড়া সনাতনী সমাজ’ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, দুপুরে স্মরণসভা ও প্রার্থনা সভা, সন্ধ্যায় হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ।

এ বিষয়ে অনুষ্ঠান উদযাপন পর্ষদের আহবায়ক কিশোর রায় বলেন, সাবেক মেয়র আশরাফুল আলমের অকাল মৃত্যুতে লোহাগড়ার সনাতন ধর্মাবলম্বীরা শোকাহত। তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলম স্মরণে দিনব্যাপী অনুষ্ঠান

০৪:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬