প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় পলকাপুর কাপুর বৈঠক করেছেন
- ০১:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 2

ঢাকা জেলা প্রতিনিধি।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে পলকাপুর বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন।এরপরে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন।বুধবার ৪ মার্চ সকাল ৯ টায় পররাষ্ট্র মন্ত্রণালয় আসেন পল কাপুর।
সংশ্লিষ্ট বৈঠকগুলোতে রাজনৈতিক বোঝাপড়া বাণিজ্যিক চুক্তি বাস্তবায়ন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মিয়ানমার রোহিঙ্গা সদস্য আঞ্চলিক ইসু বিষয় করে মধ্যপ্রাচার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন পল কাপুর।
সফর সূচি অনুযায়ী পলকাপুর আজ অর্থমন্ত্রী আমির খসরুমাহমুদ চৌধুরী।জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাদের সাথে বৈঠক করবেন।
আজ সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।সফরের শেষ দিনে বৃহস্পতিবার ৫ মার্চ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন পল কাপুর।এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে পলের।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।
পলকাপুর ঢাকা সফরনিয়ে ঢাকা মার্কিন দূতাবাসে সোমবার এক বিবৃতিতে বলেছেন এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরো জোরদার করা।কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্নএগিয়ে নেওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।




















