সাংবাদিক-শিক্ষক দম্পতির সন্তান ফারদিন খানের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
প্রতিনিধির নাম
- ০১:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 10

শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা সংবাদদাতা সুলতান মাহমুদ এবং এবিএনকে বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নারগিস সুলতানার ছোট ছেলে ফারদিন শাহরিয়ার খান ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে ফারদিন এ কৃতিত্ব অর্জন করে। ফারদিন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই বিদ্যালয়ে নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ফারদিন পঞ্চম শ্রেণিতেও বৃত্তি লাভ করেছিল। সে আদর্শবান ও সুনাগরিক হওয়ার লক্ষ্যে সবার কাছে দোয়া প্রার্থী।
এদিকে ফারদিন খানের বৃত্তি লাভে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোহাগড়ার সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সাংবাদিক শরিফুজ্জামান ও সাংবাদিক কাজী ইমরান হোসেন।
ট্যাগস :




















