ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

হিলির জুটমিলে দুঃসাহসিক চুরি,উধাও ২০ লাখ টাকার মালামাল।

প্রতিনিধির নাম
  • ০২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

মোঃসেলিম রেজা শামিম,স্টাফ রিপোর্টার

দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরনু জুট মিলস লিমিটেডে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মিলের ভেতর থেকে প্রায় ২০ লাখ টাকার বৈদ্যুতিক কেবল, তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছে মিল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিলের পরিচালক শেখ আব্দুল শাফি জানান, গত ২১ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে দুই থেকে তিনজনের একটি সংঘবদ্ধ চোরচক্র কৌশলে মিলের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা রাতভর মিলের বিভিন্ন অংশে ঘোরাফেরা করে মূল্যবান বৈদ্যুতিক কেবল, তার ও অন্যান্য যন্ত্রাংশ একত্র করে।

তিনি জানান, পরদিন সকাল আনুমানিক আটটার দিকে চোরেরা মালামাল নিয়ে মিল এলাকা ত্যাগের চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী তাদের সন্দেহজনক গতিবিধি দেখে চিৎকার দিলে দুর্বৃত্তরা দ্রুত একটি অটোরিকশায় মালামাল তুলে পালিয়ে যায়। ঘটনাটি দ্রুত ঘটায় নিরাপত্তাকর্মীরা তাদের আটক করতে পারেননি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

মিল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে মিলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষ চরম উদ্বেগে রয়েছে।

এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, আরনু জুটমিলে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হিলির জুটমিলে দুঃসাহসিক চুরি,উধাও ২০ লাখ টাকার মালামাল।

০২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬