সৌদিআরব বাংলাদেশি তেতুলিয়া প্রবাসিকে নিজ দেশে আসতে না দিয়ে পুলিশ ট্রাইফিকে ৬ মাস আটক করে রেখেছে
- ০৯:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 2

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ভাদুরবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম সৌদি আরবে ৩ বছরের কারাদণ্ড ভোগ শেষ করলেও এখনো দেশে ফিরতে পারছেন না। গত ছয় মাস ধরে তাকে রিয়াদে ট্রাফিক পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ অক্টোবর সৌদি আরবে আব্দুল্লাহ আল ছাল্লেহ আল লোনের অধীনে ড্রাইভার হিসেবে কর্মে যোগ দেন রফিকুল। ২০২২ সালের ৫ অক্টোবর আলখারেছ এলাকায় ডিউটির সময় একটি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। দুর্ঘটনায় কয়েকজন নারী নিহত হন। পরে আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৪০ হাজার সৌদি রিয়াল জরিমানা করেন।
রফিকুল ইসলাম নির্ধারিত ৩ বছরের সাজা ভোগ শেষ করলেও পুনরায় তাকে থানায় নিয়ে ট্রাফিক পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে পরিবারের দাবি। বর্তমানে তিনি রিয়াদের একটি ট্রাফিক পুলিশ স্টেশনে বন্দি আছেন।
রফিকুলের মা মোছা. নুরজাহান বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে ছেলেকে ঋণ ও জমি বিক্রি করে সৌদি আরব পাঠান। এখন ছেলের মুক্তির আশায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। রফিকুলের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বন্দি থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগকর্তার সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। পরিবার প্রশাসন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে সাজা ভোগ শেষে রফিকুল দ্রুত দেশে ফিরতে পারেন।




















