ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন

প্রতিনিধির নাম
  • ০১:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আকস্মিক এ আগুনে আনিছুর, আফজাল, আজাদ, জাহাঙ্গীর আলম ও তছির উদ্দিনের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আগুনে তিনটি গরু পুড়ে মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে বড় ধাক্কা খেয়েছে। এতে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

এ সময় তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন

০১:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬