ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিশেষ দলকে ক্ষমতায় আনতে প্রশাসন সহযোগিতা করছে দাবি আখতারুল আলম ফারুকের

প্রতিনিধির নাম
  • ০২:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 0

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুল আলম ফারুক।

শনিবার( ১৪ ফেব্রুয়ারী) দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটের দিন বিশেষ একটি দলকে সুবিধা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, আছিম পাটুলী, রাধাকানাই,ভবানীপুর ও এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে বিএনপির কর্মী-সমর্থকদের অহেতুক মারধর করা হয়। এতে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, একাধিকবার অভিযোগ জানানো হলেও স্থানীয় প্রশাসন সহযোগিতা করেনি বরং পক্ষপাতমূলক আচরণ করেছে। এ কারণেই ধানের শীষ প্রতীক প্রত্যাশিত ফল পায়নি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আছিম বাঁশদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৪টার আগেই ভোটগ্রহণ সম্পন্ন করা হলেও রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়, যা নিয়ে ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
এ সময় তিনি নির্বাচনে তার পক্ষে কাজ করা দলীয় নেতাকর্মী ও ফুলবাড়িয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, দাঁড়িপাল্লা প্রতিকে অধ্যক্ষ কামরুল হাসান মিলন ৭৫,৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা (ফুটবল) পেয়েছেন ৫২,৬৬৯ ভোট।ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন পেয়েছেন ৫১,২৩৪ ভোট, ধানের শীষে বিএনপি মনোনীত আখতারুল আলম ফারুক ৪৮,৯৯৪ ভোট এবং ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকে মুফতী নূরে আলম সিদ্দিকী ১,৯৩৮ ভোট পেয়েছন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশেষ দলকে ক্ষমতায় আনতে প্রশাসন সহযোগিতা করছে দাবি আখতারুল আলম ফারুকের

০২:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬