ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাওলানা দবিবুর রহমানের পক্ষে সমর্থন জানিয়ে শেরপুর পৌরসভায় সৌজন্য সভা

প্রতিনিধির নাম
  • ০৩:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

মোঃতহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত দাড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের বিজয়ের লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় শেরপুর পৌরসভার অফিসে এক সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার আমির মোঃ আব্দুল খালেক সরকার। তিনি তার বক্তৃতায় বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে সবসময় ভূমিকা রেখে চলেছে। আমরা নিশ্চিত যে, আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সুনিশ্চিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভা শাখার সেক্রেটারী মোঃ হেদায়েতুল ইসলাম সরকার, অফিস সম্পাদক মোঃ এনামুল হক, ৮নং ওয়ার্ডের সভাপতি আঃ বারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মাওলানা দবিবুর রহমানের নীতিগত দৃষ্টিভঙ্গি এবং তার নেতৃত্বে দেশের উন্নয়নে ভূমিকার কথা তুলে ধরে তার প্রতি সমর্থন জানান। বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে দেশের শাসন ব্যবস্থা হবে সৎ, স্বচ্ছ এবং আদর্শিক। মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করা হবে, পাশাপাশি সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অংশগ্রহণকারী নেতারা দলের সদস্যদের একত্রিত হয়ে দলীয় লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং দলীয় মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে সকলকে উদ্বুদ্ধ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাওলানা দবিবুর রহমানের পক্ষে সমর্থন জানিয়ে শেরপুর পৌরসভায় সৌজন্য সভা

০৩:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬