
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপজেলার মল্লিকপুর, ইতনা, লোহাগড়া, মানিকগঞ্জ বাজার,শালনগর, আফিল গেট, বাতাসী বাজার, মন্ডলবাগ বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাশিপুর বিএফ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
এসময় তিনি বলেন, আমি লোহাগড়ার সন্তান, আপনাদেরই ভাই আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত শালনগর ইউনিয়নের সকল কাচা রাস্তা পাকা করন, এই এলাকার প্রধান সমস্যা নদীর ভাঙ্গন সমস্যা রোধে স্থায়ী সমাধান করব। এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব।
আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে জাতীয় সংসদে গিয়ে নড়াইল বাসীর উন্নয়নের কথা বলব। নড়াইলে বিশ্ববিদ্যালয়, ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিব।
অবহেলিত নড়াইলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করে বেকার সমস্যা সমাধান করব ইনশাল্লাহ।
আপনারা আপনাদের মুল্যবান ভোটটি ধানের শীষে দিয়ে নড়াইলের উন্নয়নের সুযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

