
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে বিল্লাল ফকির (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা মধ্যপাড়ায়
এ দুর্ঘটনা ঘটে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।বিল্লাল ফকির ইতনা গ্রামের মৃত তাজেল ফকিরের ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটা শ্রমিক।নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাছ ব্যবসায়ী আজাহারের কেনা গাছ কাটার জন্য বিল্লাল একই গ্রামের রেজাউল সরদারের বাড়িতে যান।
পরে মেহেগুনি গাছে উঠে ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে বিল্লাল গুরুতর আহত হন। এসময় অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

