লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামানের মৃত্যতে শোকের ছায়া
- ০১:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সরদার আসাদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বেলা ১১টার দিকে লোহাগড়া কলেজ পাড়ায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে। শিক্ষকতার পাশাপাশি আসাদুজ্জামান জাতীয়তাবাদী ধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন।
শুক্রবার বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আসাদুজ্জামানের নামাজে জানাজা শেষে লোহাগড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সরদার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবার, লোহাগড়ার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ




















