শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়িয়ায় ডিবি পরিচয়ে  চাঁদা দাবি,৫ ভুয়া ডিবি গ্রেফতার 

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া,

 

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের পরিচয়ে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি পুলিশের জ্যাকেটসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ত্রিশাল উপজেলার সতের পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শাহাদাৎ হোসেন (২৭), ধরিলা মধ্য পাড়ার হেলাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রনি (২৪) ও ছলিমপুর গ্রামের মোফাজ্জল হোসেন ছেলে সারোয়ার হোসেন (২৫)। ছলিমপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও পৌরসভা এলাকার আ. মতিনের ছেলে সরোয়ার আলম (২১) ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত পাঁচজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ নম্বর আমলী আদালতে প্রেরণ করেন।
গত বুধবার রাতে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ডিবি পুলিশের পোশাক পরিহত ৪ জন যুবক কামাল ও হারুন নামের দুই ব্যক্তিকে হাতকড়া পড়িয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে এক জন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা তিনজনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দেয়। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে সারওয়ার ও আশরাফুল ইসলামের নাম বললে তাদেরকে ময়মনসিংহ চরপড়া এলাকা থেকে রাতেই গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃদের কাছ থেকে পাঁচটি ডিবি পুলিশের ভুয়া পরিচয় পত্র, দুটি হাতকড়া, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের দুটি জ্যাকেট, দশটি ভুয়া গ্রেপ্তারী পরোয়ানার কাগজ, ৭ টি মোবাইল ফোন, একটি ডেক্সটপ,একটি মনিটর ও একটি প্রিন্টার জব্দ করেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন