নারায়ণগঞ্জ ৪ আসনে নবীনগরে নির্বাচনী প্রচারে খেজুর গাছ মার্কার নেতৃবৃন্দ
- ০২:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 2

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে ফতুল্লা থানা আওতাধীন ৩ নং ওয়ার্ডের নবীনগর বিভিন্ন এলাকার নির্বাচনী গণ সংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শরীর দলের জনাব মনির হোসেন কাসেমীর পক্ষে প্রচার চালান। এলাকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন যেহেতু বিএনপি থেকে উনাকে মনোনয়ন দিয়েছে। তাই খেজুর গাছ মার্কা মানে ধানের শীষ। খেজুর গাছ মার্কায় ভোট দিলে সেই ভোটটা পড়বে ধানের শীষে। তাই আপনারা আগামী ১২ ই ফেব্রুয়ারি সকালবেলা কেন্দ্রীয় উপস্থিত হয়ে খেজুর গাছ মার্কায় ভোট দিবেন। আরো বলেন বিগত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে আপনাদের ভোট একটি মূল্যবান আমানত সে হিসেবে ভোটটি আপনারা খেজুর গাছ মার্কায় দিবেন এবং তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করবেন। এই নির্বাচনী প্রচারে এলাকার জনগণের ভিতরে একটি আনন্দ অনুভব হয়েছে এবং তারা বলেছেন আমরা বিএনপিকে ভালোবাসি যেহেতু বিএনপি তাকে অর্থাৎ নারায়ণগঞ্জ ৪ আসনে মনির হোসাইন কাসেমী কে মনোনয়ন দিয়েছেতাই আমরা তার মার্কা খেজুর গাছে ভোট দেবো ইনশাআল্লাহ। এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন।
ফতুল্লা থানা আওতাধীন এনায়েত নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক জনাব আলী আজিম। উপস্থিত ছিলেন বিএনপির তিন নং ওয়ার্ডের কার্যকরী সদস্য জনাব সুরুজ্জামান উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব আল-আমিন হোসেন। উপস্থিত ছিলেন কৃষক দলের জনাব মিলন। উপস্থিত ছিলেন মোহাম্মদ খোকন সহ মূল দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা নবীনগরের বিভিন্ন এলাকা নির্বাচনী প্রচার প্রচারণা চালান এবং প্রতিটি বাড়িতে গিয়ে খেজুর গাছ মার্কার ভোট চান। পরিশেষে এলাকার জনগণরা বলেন মনির হোসেন কাসেমী আমাদের এলাকার সন্তান তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে উনাকে অর্থাৎ বিএনপিকে ভালোবাসি সে হিসাবে বিএনপি যখন উনাকে মনোনয়ন দিয়েছেন আমরা খেজুর গাছ মার্কায় ভোট দিব।

























