
বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু,ময়মনসিংহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সদর-৪ (আসন-১৪৯) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ–এর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ মহানগরের ৯নং ওয়ার্ডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, “সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও সম্মান নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবাই মিলে আমরা একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।সভায় বিশেষ অতিথি ও উপস্থিত বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন
এডভোকেট হান্নান খান, যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপিরতন আকন্দ, যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি নাজিম উদ্দিন নাজিম, সদস্য সচিব, কৃষক দল (দক্ষিণ জেলা, ময়মনসিংহ)জগলুল হায়দার, সদস্য, মহানগর বিএনপি দেবব্রত দাস দুকুল, আহ্বায়ক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট (দক্ষিণ জেলা, ময়মনসিংহ)উৎপল ভৌমিক, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ময়মনসিংহ মহানগর সভাটি আয়োজন করেন ময়মনসিংহ মহানগরের ৯নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীবৃন্দ।

