
গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান সাহেব এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম সাহেব মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় আচরণ বিধিমালা লঙ্ঘন করে পিভিসি ফেস্টুন ব্যবহার এবং গাড়িতে ও বিভিন্ন স্থাপনায় হ্যান্ডবিল ও লিফলেট সাঁটানোর কারণে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন-কে ৪০,০০০ টাকা অর্থদণ্ড, মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর প্রতিনিধি হারুন-অর-রশিদ-কে ৩৫,০০০ টাকা অর্থদণ্ড, হাঁস প্রতীকের প্রার্থীর প্রতিনিধি আব্দুল বাছেদ-কে ২০,০০০ টাকা অর্থদণ্ড এবং শাপলা কলি প্রতীকের প্রার্থীর প্রতিনিধি নিজাম উদ্দিন-কে ২০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।এছাড়া প্রার্থীদের প্রতিনিধিগণকে আচরণ বিধিমালা লঙ্ঘন করে সাঁটানো সকল লিফলেট, হ্যান্ডবিল ও ব্যানার দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।
