শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট ও মৌলভীবাজার থেকে বিপুল পরিমাণ এয়ার গান উদ্ধার

সিলেট বিভাগীয় প্রতিনিধি,মোঃমোজাম্মিল আলী

 

সোমবার (২৬ জানুযারি) বিকেলে এ তথ্য জানায় র‌্যাব ও গণমাধ্যম থেকে জানা যায়। তারা জানান, রবিবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ থানার আদমপুর ইউনিয়নের কাটাবিল রোডের কলাবাগান এলাকায় তল্লাশী চালিয়ে এক ঝোপের ভিতর থেকে ৫টি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অপর আরেকটি অভিযান হয় রাত ১২টার দিকে  মৌলভিবাজারের সদর থানাধীন কাগাবালা ইউনিয়নের গোপলা নদীর পশ্চিম পাশে ঝোপের ভিতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এয়ারগানের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এয়ারগান গুলো নাশকতার কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হচ্ছিল বলে ধারনা র‌্যাবের। এর আগেও রেপিডাকশন ব্যাটেলিয়ান র‌্যাব আরো ১১টি এয়ার গান উদ্ধার করেছিল বলে জানা যায়। এ ব্যাপারে একটি জিডি দায়ের করে এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন