শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

নবীগঞ্জ প্রতিনিধি,মোঃআলমগীর মিয়া

নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
​সভায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সমিটার এবং স্কুলের আসবাবপত্র চুরির ঘটনা রোধে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব চুরি বন্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তাগুলো দ্রুত মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, আসন্ন নির্বাচনে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত করতে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, নির্বাচন চলাকালীন প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে।সভায় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শেখ ফজলুল হক চৌধুরী মনি,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব,ডাঃ রিয়াদুল হাসান হারুন,ডাঃ ফরহাদ হাসান, পল্লী বিদুৎ ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ,নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এস আর চৌধুরী সেলিম,নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমদ, পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হায়দার, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আছমা বেগম, হামিদা বেগম,ফাতেমা বেগম, হামিদা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন