ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়নে মীর শাহে আলম এর পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৬:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 1

মোঃ তৌহিদল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারী মীর শাহে আলম এর পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ই জানুয়ারি) শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোবহানপুর ও বাদেচাটনগর এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উক্ত গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহমুদ সবুজ।
এ সময় নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়নে মীর শাহে আলম এর পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

০৬:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬