ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাঈদ মাস্টারের মৃত্যুতে শোকের ছায়া

প্রতিনিধির নাম
  • ০১:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর নিবাসী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির লোহাগড়া উপজেলার সাবেক সভাপতি আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সাঈদ মাস্টার (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে তার লোহাগড়া পৌর শহরের রাজুপুর গ্রামের নিজ বাড়িতে স্টোক জনিত কারনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র (ডাক্তার) ও ১ কন্যা (ইন্জিনিয়ার) সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ১২ টায় আলমারকাজুল মসজিদ চত্বরে মরহুমের জানাজার নামাজ শেষে লক্ষীপাশা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রিয় স্যারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল নাহার লিনা বলেন, স্যার ছিলেন আমাদের পথপ্রদর্শক, আমাদের অবিভাবক। স্যারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের ভালোমানের শিক্ষককে হারালাম। স্যারের পরিবারের সকলকে এ শোক সইবার তৌফিক দান করুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাঈদ মাস্টারের মৃত্যুতে শোকের ছায়া

০১:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬