লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল
- ০৩:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 3

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কোটাকোল বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা মাঠে এই আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।
কোটাকোল ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিএমএ রকিব টুলু’র সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর চন্দন,
নড়াইল জেলা কৃষকদলের সভাপতি মো: নবীর হোসেন, লোহাগড়া বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হায়াত সাবু, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামান, যুবদল নেতা শফিক তারিক, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, ইন্জি: কাজী জিয়াউর রহমান লোটাস সহ প্রমূখ।
আলোচনাসভায় এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিন। ধানের শীষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে ধানের শীষে ভোট দিন।
সভাশেষে জসিম উদ্দিনের সঞ্চালনায়
বিশেষ দোয়া মাহফিল অনু ষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

























