নড়াইল- ২ আসনের জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চুর গণ সংযোগ
- ০৪:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসনের বাংলাদেশ জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু গনসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি সকাল থেকে রাত পর্যন্ত নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।
গণসংযোগ কালে এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের সুরা সদস্য মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাদিউজ্জামান, লোহাগড়া পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম টুটুল, জামায়াত নেতা মোঃ এমদাদুল হক এমদাদ সহ প্রমুখ।
এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, আমি নড়াইল বাসীর সেবা করতে এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারী আপনারা আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। সর্বোপরি আপনারা আমার জন্য দোয়া করবেন

























