বন্দের ঘোষণা সারা দেশে সিলিন্ডারগ্যাস বিক্রি
- ১২:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 1

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
এলপি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তারা।
সারাদেশে আজবৃহস্পতিবার ৮ জানুয়ারি থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজিসিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতিলিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে গ্যাস ব্যবসায়ী সমিতি। এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে তাদের নিজেদের দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ী সমিতি।
২৪ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।। গত বুধবার এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয় আগামী ৮ই জানুয়ারি থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে এছাড়া সকল কোম্পানি প্ল্যান থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশন কারীদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।




















