৬ ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
- ০৩:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 0

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আশরাফুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন।
দীর্ঘ ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় ৬ ঘণ্টা পর ট্রেন ছেড়ে যায়।
এ সময় গফরগাঁও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম আতিকুর রহমান, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি টিমসহ প্রশাসনের একাধিক ইউনিট সমন্বিতভাবে কাজ করে।
প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ায় সাধারণ যাত্রী ও স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে।




















