ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় জিরা আটক

প্রতিনিধির নাম
  • ০২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 2

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ীতে ৫২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও চালসহ একটি ট্রাক আটক করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১০ কিলোমিটার এবং জুড়ী বিওপি থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী–কুলাউড়া সড়কের তেতুলতলা এলাকায় একটি ট্রাক তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ট্রাকের উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে লুকানো অবস্থায় ভারতীয় জিরা পাওয়া যায়। ট্রাক চালক মালামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বিজিবি সদস্যরা ট্রাকসহ চালককে আটক করে।

এ সময় বিজিবি ১৩৫ বস্তা ভারতীয় জিরা (ওজন ৪,০৫০ কেজি), ১০৫ বস্তা চাল (ওজন ৫,২৫০ কেজি), একটি মোবাইল ফোন ও একটি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি পনের লক্ষ পনের হাজার টাকা।

আটক ব্যক্তি ফরহাদ উদ্দিন (২৫), তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।

এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় জিরা আটক

০২:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫