শিবগঞ্জে গণঅধিকার পরিষদের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন
- ০২:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 2

বগুড়া প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দিবসটির সূচনালগ্নে সংগঠনগুলোর নেতাকর্মীরা একত্রিত হয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বিজয়ের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার মানবাধিকার বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান,উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. সাজু মন্ডল,যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার ক্রীড়া সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ ইসলাম,ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তারেক রহমান, সাবেক সাধারণ সম্পাদক,মোকামতলা ইউনিয়ন যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদ নেতা মেহেদী হাসান সহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলো মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।




















