শিবগঞ্জে ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রতিনিধির নাম
- ০২:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 3

রাব্বী হাসান সুমন, শিবগঞ্জ বগুড়া ষ্টাফরিপোর্টার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ৬টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা, পৌর নেতৃবৃন্দসহ হাজারো বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
ট্যাগস :

























