বোরহানউদ্দিন তালতলা বাজার যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
প্রতিনিধির নাম
- ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 5

বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
গণতন্ত্রের আপোসহীন নেত্রী, সাবেক প্রধান মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে
মঙ্গলবার (০২ ডিসেম্বর-২৫) মাগরিব বাদ বোরহানউদ্দিন বড় মানিকা ইউনিয়ন ০৮ ও ০৯ নং ওয়ার্ড তালতলা বাজার যুবদলের উদ্যোগ বেগম জিয়ার রোগ মুক্তি জন্য স্থানীয় এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে দোয়া মাহফিল করা হয়।
দোয়া মুনাজাত পরিচালনা করেন, স্থানীয় মসজিদে খতিব ও তালতলা মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ওমর ফারুক
উক্ত দোয়া মাহফিলে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ট্যাগস :

























