খালেদা জিয়ার অসুস্থতার জন্য আরোগ্য লাভের দোয়া চেয়েছেন দেশবাসীর নিকট প্রধান উপদেষ্টা
- ০২:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 2

ঢাকা বিভাগীয় প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়া অসুস্থ। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস
নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।নিবিড় পরিচর্যা এবং সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বদা খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।উন্নত চিকিৎসার জন্য সবকিছুই সরকার করবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ।
তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।




















