ঢাকা সহ সারাদেশে আজকের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কি হয়েছে যা জানা গেল
- ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 0

ঢাকা বিভাগীয় প্রতিনিধি
ঢাকা সহ সারা বাংলাদেশে আজকের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে যা জানা গেল। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭ এই ভূমিকম্প মাটির নিচে মাত্র ১০ কিলোমিটার উৎস ছিল। আজকের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মধ্যে ৫৫ জন আহত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট জন আহত হয়েছে। আহত সবাই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা রত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন নিহত হয় এছাড়া ঢাকায় দেয়াল ধসেএকজন,আরমানি টোলায় তিনজন নিহত হয়।রাজধানী সহ দেশের বেশ কিছু এলাকায় ফাটল সহ বেশকিছু বিল্ডিং হেলে পড়েছে।
এর আগে গত এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবন এলাকা হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘোষণা করা হয়।
ভূমিকম্প বিদেরা জানিয়েছেন বিশ্বের বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কমিটির সংক্ষেপে সিডিএফপি অনুযায়ী বাংলাদেশে পাঁচটি ফল্ট রয়েছে। তার মধ্যে মধুপুর ফল্ট,ডাউটি ফল্ট, প্লেট বাউন্ডারি ফল্ট ১/২/৩ এগুলোর মধ্যে যেকোনো টি থেকে সাত থেকে আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সম্ভাবনা তীব্র। মধুপুরে ভূমিকম্প হলে ঢাকায় ৮ লাখ ৫০ হাজারের বেশি স্থাপনা ধসে পড়তে পারে বলে মনে করা হয়। এদিকে ভারত ও পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে।




















