ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে জখম: তদন্তে আসলেন এডিশনাল ডিআইজি শেখ জয়নুদ্দীন (পিপিএম)

প্রতিনিধির নাম
  • ০২:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 1

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার বিষয়ে তদন্ত করতে খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন (পিপিএম) মঙ্গলবার (১৮ নভেম্বর) লোহাগড়া থানায় আসেন। মামলাটি কী কারণে নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি কী— তা জানতেই মূলত তিনি তদন্তে যোগ দেন।

গত শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজের পর নড়াইলের লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপাশা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রিফাত উদ্দিন মনির (৫৭) নামে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সোনালী ব্যাংকের লক্ষ্মীপাশা শাখায় কর্মরত।

আহত রিফাত উদ্দিন মনির অভিযোগ করেন, প্রতিবেশী সরদার নাহিদ নেওয়াজ সবুজ এবং তার বড় ভাই সরদার তৌহিদের ছেলে নওশাদ তার বাড়ির সামনে এসে অতর্কিতভাবে তাকে মারধর করে। জমিজমা নিয়ে পূর্ব বিরোধ থেকেই এ হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, অভিযুক্ত নাহিদ নেওয়াজ সবুজ পাল্টা দাবি করে বলেন,
“মনি শেখ প্রথমে আমাকে ইট দিয়ে আঘাত করেন, আমি আত্মরক্ষার্থে পালটা আঘাত করেছি।”

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন,
“অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে নিশ্চিত হয়েছি যে ঘটনাটি জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই ঘটেছে। ব্যাংকার মনির উদ্দিনকে বেধড়ক মারধর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছে। তদন্ত চলছে, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আজ এডিশনাল ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন (পিপিএম) লোহাগড়া থানায় এসে তদন্তকারীদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করেন এবং মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি শরিফুল ইসলাম

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে জখম: তদন্তে আসলেন এডিশনাল ডিআইজি শেখ জয়নুদ্দীন (পিপিএম)

০২:২১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫