ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীয়ায় মাদকাসক্ত ভাতিজার লাঠির আঘাতে চাঁচার মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৫:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নেশাগ্রস্ত টিকটকার ভাতিজার বাঁশের লাঠির আঘাতে চাঁচা কবীর হোসেন (৩০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নর জঙ্গলবাড়ি চকপাড়া গ্রামে।

স্বজনদের তথ্যমতে, নিহত কবির হোসেন চকপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি বাড়ির পাশের একটি মাছের খামারে চাকরী করতো। স্থানীয়রা জানান, ঘাতক খোকা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২১) এলাকায় উশৃংখল হিসেবে পরিচিত এবং সে প্রায়শই নেশা করে উল্টাপাল্টা আচরণ করতো।
নিহতের অপর ভাতিজা ফরহাদ জানান,গত বুধবার সন্ধ্যায় মাছের খামারে আরিফুল একা পেয়ে চাচার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। তৎক্ষনাৎ সে পানিতে লুটিয়ে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা পানি থেকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান দেখে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনাটি স্থানীয় থানায় খবর দিলে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রোকনুজামান বলেন, নিহতের ভাতিজা আরিফুলকে ঘটনার দুই দিন আগে তার অনৈতিক চলাফেরার বিষয়ে নিষেধ করলে ভাতিজা ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় মাছের খামারে চাচাকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথিমধ্যে মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামী পলাতক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীয়ায় মাদকাসক্ত ভাতিজার লাঠির আঘাতে চাঁচার মৃত্যু

০৫:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫