দিনাজপুরের হিলি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি ঔষুধের দোকান থেকে অর্থ জরিমানা
- ০৬:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 1

মোঃ সেলিম রেজা শামিম, ষ্টাফ রিপোর্টার
বুধবার (১২নভেম্বর) সন্ধ্যা আনুঃ ৬ টাায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ টি ঔষুধের দোকানে সতর্কতা মূলক ৮ হাজার টাকা জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন,
বাংলা হিলি বাজারে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর উপরে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় দিনাজপুর ঔষধ প্রশাসনের কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম ও হাকিমপুর থানা পুলিশ সদস্যগন উপস্হিত ছিলেন। মোট পাঁচটি ঔষধের দোকানে ৪০ এর খ ও গ এবং ঘ ধারায় বিভিন্ন অপরাধে তাদেরকে নগদ অর্থদণ্ড করা হয়।
মোট পাঁচটি মামলায় সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হিলি বাজারে ,প্রায় প্রতিটি দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা, হায়ার এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা আবার সেগুলো রেজিস্টার খাতায় লিপিবদ্ধ না করে বিক্রি করা এই নিয়মগুলো না মানার অপরাধে সতর্কতামূলক তাহাদেরকে এ জরিমানা করা হয়।




















