লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলা,৩ জন গুরুতর আহত
- ০৮:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 1

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে মিল্টন, মশিয়ার, রাসেলের নেতৃত্বে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত
পশু চিকিৎসক প্রিন্স মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এরপর মিজান মোল্যার নেতৃত্বে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র
নিয়ে ফের হামলা চালিয়ে বিপুল মোল্লা, জিকরুল মোল্লাকে আহত করে। আহতদের মধ্যে জিকরুল মোল্লা কোটাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি।
ঘটনার পর পরই লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আহতদেরকে কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ওই এলাকা আপাতত শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















