ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • ০৯:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 0

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বর্ষিয়ান রাজনীতিবিদ ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আগামী ২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী যেই হোক, তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত হোসেন,
লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস,
সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা, দিঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি রেজাউল ইসলাম খানসহ প্রমূখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা

০৯:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫