ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরের লালপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • ১২:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 0

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্য শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।

বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন লালপুরে মোবাইল হ্যাকিং, imo হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিং সহ বিভিন্ন প্রতারণামূলক কাজে উপজেলার কয়েকটি গ্রামের তরুণরা জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্র কে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী । অতি সম্প্রতি ১১ জন হ্যাকারকে মানুষের কাছে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন এই রূপ কর্মকাণ্ডের ফলে লালপুর উপজেলা ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ফলে জেলা পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি মোবাইল হ্যাকিং এবং অনলাইনের প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। শিক্ষার্থীদের সচেতনতাই লালপুর উপজেলার এই বদনাম ঘুচাতে পারে।

মতবিনিময় সভায় শিক্ষার্থী ও শিক্ষকগণ বলেন হ্যাকিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে এবং সকলকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে প্রতিশ্রুতি দেন তারা লালপুরে মোবাইলে প্রতারণা এবং অনলাইন হ্যাকিং এর সাথে নিজেদেরকে জড়াবেন না এবং হ্যাকিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।
পরে মতবিনিময় সভায় মোবাইল হ্যাকিং, অনলাইন প্রতারণা সংক্রান্তে একটি চমৎকার এবং মনোমুগ্ধকর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র , লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ ৬ শতাধিক শিক্ষার্থী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

১২:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫