নড়াইলের লোহাগড়ার ছাতড়া মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
- ০৮:২৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 1

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ার ছাতড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দিরে আয়োজিত ২৪ প্রহর ব্যাপী
মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় এনপিপি ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের ছাতড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দিরে উপস্থিত হন। এ সময় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান।
পরে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন কুন্ডু, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গৌতম সাহা, বিএনপি নেতা ইকলাস মোল্লা, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বদিয়ার রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, লোহাগড়া উপজেলা এনপিপির শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান হাবিব, লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, এনপিপির নেত্রী ববিতা বেগম, হিরা খানম সহ প্রমূখ।
মত বিনিময় সভা শেষে ফরিদুজ্জামান ফরহাদ মহানাম যজ্ঞ অনুষ্ঠান ঘুরে দেখেন এবং মহা নামযজ্ঞ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, নড়াইল লোহাগড়ার মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রয়েছে। আবহমানকাল ধরে হিন্দু – মুসলিম আমরা মিলে মিশে বসবাস করে আসছি। সৌহাদ্য পূর্ণ পরিবেশে সকল প্রকার ধর্মীয় উৎসব পার্বন, আচার অনুষ্ঠান একসঙ্গে পালন করে আসছি।
আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদের আনন্দ যেমন ভাগাভাগি করে পালন করি ঠিক তেমনি হিন্দুদের ধর্মীয় উৎসব গুলিতে মুসলমান সম্প্রদায়ের মানুষ ও সমান ভাবে ভাগাভাগি করে উৎসব পালন করে আসছি।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

























