ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে মীর শাহে আলমের ‘মিট দ্যা প্রেস’

প্রতিনিধির নাম
  • ১০:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

৩৭ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের  বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সবুজ সংকেত পাওয়া প্রার্থী মীর শাহে আলম সাংবাদিকদের সাথে ‘মিট দ্যা প্রেস’ এর আয়োজন করে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হোন।

মিট দ্যা প্রেসে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুন দিকনির্দেশনা দিতে পারে, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, ফামার্স কার্ড, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে’।

এসময় তিনি শিবগঞ্জ উপজেলার আগামীর উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সত্যের পথে থাকলে গণতন্ত্রকে আর আটকানো যাবে না’।

মিট দ্যা প্রেসে তিনি শিবগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকল মানুষকে, এমনকি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও ঐক্যবদ্ধ হয়ে এক ছাতার নিচে থেকে কাজ করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে মীর শাহে আলমের ‘মিট দ্যা প্রেস’

১০:৪৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫