ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঝাটকা ইলিশ নিধন রক্ষায় সমগ্র বাংলাদেশে নদী ও সমুদ্রে নৌ বাহিনীর অভিযান চলছে

প্রতিনিধির নাম
  • ০৯:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 1

ঢাকা বিভাগীয় প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৫ মা ইলিশ রক্ষায় দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌ-বাহিনী।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌ-বাহিনী।

নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল বুধবার কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ‘বানৌজা শহীদ ফরিদ’। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার করার দায়ে এসময় তিনটি মাছ ধরার ট্রলার আটক করা হয়।

ট্রলার তিনটিতে তল্লাশি করে অবৈধ ও ক্ষতিকর ১০ টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫০০ মিটার অন্যান্য জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে আইএসপিআর জানায়।

এদিকে নিষিদ্ধ সময়ে মাছ ধরার কারণে ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে।অভিযান বন্ধের তারিখ না জানানো পর্যন্ত।(ছবি সংগ্রহীত)

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঝাটকা ইলিশ নিধন রক্ষায় সমগ্র বাংলাদেশে নদী ও সমুদ্রে নৌ বাহিনীর অভিযান চলছে

০৯:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫