শিবগঞ্জে কিচক ইউনিয়নে ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- ১০:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 1

মোঃ তৌহিদ হাসান বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ৷ এ সমাবেশে সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।
বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন করা হবে।
প্রধান অতিথি সীমান্ত তাঁর বক্তব্যে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উপজেলার প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিন।

























