ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

তানোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • ০১:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 1

সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী)

রাজশাহীর তানোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে তানোর পৌর শহরের তানোর মডেল পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
অগ্নিনির্বাপণ মহড়া শেষে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, দুর্যোগ বলে কয়ে আসে না। যেকোনো সময় আসতে পারে। দুর্যোগ প্রশমনে জনগণের সচেতনতা প্রয়োজন। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সঠিক পদ্ধতিতে ব্যবস্থা নিলে আগুণ নিয়ন্ত্রণ করা সম্ভব। সভায় জনগণকে সচেতন করার উপর জোর দেওয়া হয়।
এ-সময়ে তানোর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাকিল হোসেন ছাড়াও অন্যান্য কর্মকর্তাবৃন্দ,  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তানোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

০১:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫