ময়মনসিংহে একটি জনসচেতন মূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ” পরিবর্তন ” প্রদর্শনীতে বহুল জনমনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
- ০৪:৩২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 1

বিশ্ব নাথ সাহা বিশু ময়মনসিংহ প্রতিনিধি
জে আর ডি ভিশন এর ৪১ তম প্রযোজনা একটি জনসচেতন মূলক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ” পরিবর্তন ” প্রদর্শিত কালে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ! গত ১২ সেপ্টেম্বর / ২০২৫ ইং ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে –
সাবেক অতিরিক্ত অর্থ সচিব , অর্থ মন্ত্রণালয় , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার , বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন সভাপতিত্ব কালে দর্শকদের উদ্দেশ্যে বলেন
পরিবর্তন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে – আমি নিজেও একজন বিচারকের চরিত্রে অভিনয় করেছি , যেখানে প্রতিটি সংলাপ ছিলো দেশের প্রতিটি মানুষের পরিবর্তন ও উপলব্ধি করার মতো তাই এই ছবিটি সাড়া দেশে প্রদর্শনের প্রত্যাশা রেখে সম্পূর্ণ অনুষ্ঠান উপভোগ করেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ময়মনসিংহের সর্বোচ্চ আয়কর দাতা – মাহবুব রেজা করীম মুরাদ ( সি আই পি ) উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন – মোঃ মনসুর আলম চন্দন ( এম ডি ) প্রান্ত স্পেশালাইজড্ – হাসপাতাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লায়ন মোঃ ইউসুফ আলী রিমন নির্বাহী সম্পাদক – দৈনিক উন্নয়ন সংবাদ । পরিচালক আমীরা হাউজিং লিমিটেড ময়মনসিংহ । এ ছাড়া আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজনরা উপস্থিত ছিলেন ।
দর্শক নন্দিত অনুষ্ঠানে আলোচকরা গুরুত্ব সহকারে বলেন – এই নেশাগ্রস্থ সমাজকে বদলাতে হলে দেশের প্রতিটি মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে । যা শিল্প সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমেই বদলানো সম্ভব । তবে আগে নিজের চিন্তা চেতাকে বদলাতে হবে – কারণ যে মানুষ নিজের ভেতর আলো জ্বালাতে পারে সেই পারে হাজার মানুষের অন্ধকার দূর করতে । আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি তবে সামনে এগিয়ে যেতে পারবো না । জীবনে পরিবর্তন প্রতিক্ষণেই আসবে – আমরা কিভাবে তা গ্রহণ করছি সেটাই মূল লক্ষ ।
সবকিছুরই পরিবর্তন হবে আগামীতে কোনো কিছুই আর আজকের মতো থাকবে না – তাই আমাদের সবারই পরিবর্তন হওয়া এই মুহূর্ত খুবই জরুরী বলে এবং সব শেষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবর্তন ছবিটি বর্তমানে ১৮ কোটি মানুষের সামনে তুলে ধরার জন্যেও ছবিটির নির্মাতা কে আহ্বান জানান ।




















