ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

৩১ দথা বাস্তবায়নে ধারাবাহিক পথসভায় সাবেক সচিব

প্রতিনিধির নাম
  • ১২:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 2

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি,

জাতীয় ইস্যুতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমর্থন অর্জনে ধারাবাহিক পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি থেকে জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক ঢাকা জেলার ডিসি,বিভাগীয় কমিশনার ও সচিব আব্দুল বারিক।

আজ বিকেলে কালাই উপজেলার শিবসমুদ্র মাদ্রাসা মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও বিএনপি নেতা আব্দুল বারিক।

তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। এই দলই দেশের মানুষের মুক্তি ও উন্নয়নের রাজনীতি করে। তাই জনগণের সমর্থন নিয়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা হবে।”

পথসভা শেষে তিনি স্থানীয় বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩১ দথা বাস্তবায়নে ধারাবাহিক পথসভায় সাবেক সচিব

১২:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫