ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিল এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • ১২:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 2

তৌহিদ হাসান, বগুড়া প্রতিনিধি

বগুড়ার  শিবগঞ্জ উপজেলায় গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায়  উপজেলা আওয়ামি লীগ নেতাকে ছিনিয়ে নিল এলাকাবাসী।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার চকভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজু চকভোলাখাঁ গ্রামের বদর উদ্দিন বদরের ছেলে। সে  শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

স্থানীয় সূত্র অনুযায়ী শিবগঞ্জের চকভোলাকা গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে অবস্থান করছিলেন রিজ্জাকুল ইসলাম রাজু। এই সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময়  গ্রামের বিক্ষুব্ধ নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের চোখেমুখে কাঁদা ছুড়ে এবং ধস্তাধস্তি করে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার  চকভোলাখাঁ গ্রামে গিয়ে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে  থানায় ফেরার সময় গ্রামের নারী-পুরুষরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুরসহ রাজনৈতিক বিভিন্ন মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজুকে পুনরায় গ্রেপ্তার এবং হাতকড়া উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তাকে আটক বা হাতকড়া উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিল এলাকাবাসী

১২:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫