ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • ০৮:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 0

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সৌজন্যে আয়োজিত নড়াইল জেলার সড়ক সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও গণসংযোগ শেষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য লায়ন নুর ইসলামকে নড়াইল জেলা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। জেলা কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত হওয়ার পর কী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, সেটি বড় কথা নয়।

নির্বাচনের আগেই কালনা থেকে তুলারামপুর সড়কের সৌন্দর্যবর্ধন, ‘ওয়ার্ড টুর্নামেন্ট নড়াইল ২’ প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ামুখী করা, ফুটবল, ক্রিকেট ও হাডুডু খেলার মাধ্যমে সামাজিক চিত্তবিনোদনের পরিবেশ তৈরি করাসহ জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির জন্য কাজ করা হবে।

এছাড়া, বৃত্তিহীন মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতায় বৃত্তি প্রদান ব্যবস্থা চালু করা এবং সামাজিক জনসচেতনতা বৃদ্ধিসহ জনকল্যাণমূলক ও ব্যতিক্রমী সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গণঅধিকার পরিষদের সৌজন্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নেতৃবৃন্দ আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া এবং জনগণের অধিকার বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

০৮:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫